,

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংর্ঘষে নারীসহ আহত ২৫

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাঠানিশার গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মিজান মেম্বার ও মুনসুর আহম্মেদ মধ্যে বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংর্ঘষে লিল্ত হয়। এতে বাড়ি ঘর, দোকানপাট, ভাংচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারী পুরুষ ২৫ জন আহত হয়। আহতরা হলেন, শিরিনা আক্তার (৩০), সাকিলা (১৬), আরিজ মিয়া (২৪), মো. নাজির মিয়া (২৭), মো. মনির খা (৩০) প্রমুখ। আহতদের সরাইল ও ব্রাক্ষণবাড়িয়ায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় ৯ রাউন্ড রাবার বুলেট ব্যবহৃত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য