,

ব্রাহ্মণবাড়িয়ায় নকল পণ্য তৈরীর কারখানা সিলগালা, জরিমানা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামে একটি নকল পণ্য তৈরির কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এখানেই ভেজাল মিশ্রিত করে বিভিন্ন জাতের ফলের জুস, সয়াবিন তেলসহ ব্যবহার্য বিভিন্ন পণ্য তৈরি করে বাজারজাত করা হতো। গোপন সংবাদের ভিওিতে খবর জানতে পেয়ে প্রশাসন সিলগালা করে দিলো ওই নকল পণ্যের তৈরীর কারখানা।

বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় কারখানাটিকে সিলগালা করে মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। পরে কারখানার ৩টি গোডাউন থেকে বিপুল পরিমান নকল মাল্টার জুস, সয়াবিন তেল, চা পাতাসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই কারখানায় গিয়ে অভিযান চালানো হয়। পরে মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা এবং কারখানাটিকে সিলগালা করে দেয়া হয়েছে। অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্যসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য