,

ব্রাহ্মণবাড়িয়ায় সাতজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশনে থাকা করোনায় আক্রান্ত সাত রোগী সুস্থ হয় বাড়ি ফিরেছেন। বুধবার সকালে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়। বিষিয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ।

জানা যায়, বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯ জন। এদের মধ্যে জেলার আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ২৮ জন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ১০ এপ্রিল জেলার নবীনগরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপরে পর্যায়ক্রমে ২৯ এপ্রিল সকাল পর্যন্ত জেলায় মোট ৩৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ব্রাহ্মণবাড়িয়া এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন দুইজন।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট এক হাজার ২০২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। যার মধ্যে ৮৭৭ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯ জন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন দুইজন, ঢাকায় ও বাঞ্ছারামপুরে চিকিৎসাধীন রয়েছেন দুইজন। ইতোমধ্যে ব্রাহ্মণবাড়িয়া থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন সাতজন। ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন। তাদের অবস্থাও আগের চেয়ে ভাল। তারা মানসিকভাবেও ভাল রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য