,

করোনায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১০ লাখ, বিশ্বে ৩১ লাখের বেশি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ঢাকা: যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫৭ হাজার ৫৩৩ জনের এবং সুস্থ হয়েছেন ১ লাখ ১২ হাজার ৩১৫ জন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান। এতে বলা হয়েছে, দেশটিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩ হাজার ৩২৮ জনে।

পরিসংখ্যানে আরও বলা হয়, ২৮ এপ্রিল পর্যন্ত বিশ্বে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লাখ ২১ হাজার ৩৪ জনে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২ লাখ ১৬ হাজার ৫০৮ জন। সুস্থ হয়েছেন ৯ লাখ ৪৭ হাজার ২০৯ জন।

শেষ ১৮ দিনে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। বিশ্বের মোট আক্রান্তের এক-তৃতীয়াংশ যুক্তরাষ্ট্রের নাগরিক। দেশটির আক্রান্তদের মধ্যে ৩০ শতাংশ নিউইয়র্ক অঙ্গরাজ্যের। এরপর আক্রান্তের দিক থেকে শীর্ষে থাকা অঙ্গরাজ্যগুলো হলো নিউজার্সি, ম্যাসাচুসেটস, ক্যালিফোর্নিয়া ও পেনসিলভানিয়া।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনা ভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য