,

নাসিরনগরে কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বৈশ্বিক মহামারি‘করোনা’র ছোবলে বিপর্যস্ত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ‘কওমী মাদ্রাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল থেকে বরাদ্দকৃত অর্থে চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে স্থানীয় অফিসার্স ক্লাব চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব চেক বিতরণ করা হয়। সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি ৫৫টি প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ৬লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন।

অনুষ্ঠানে বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন করোনা ভাইরাস মোকাবেলায় নাসিরনগরবাসীর জন্য যা যা করা প্রয়োজন তাই করা হবে। তাই করোনা ভাইরাস মোকাবেলায় মসজিদে তারাবি নামাজের বিষয়ে সকলকে সরকারি সকল নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানান।

চেক হস্তান্তরের সময় উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,সহকারি কমিশনার ভূমি তাহমিনা আক্তার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামসহ আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য