,

মারা গেলেন সাংবাদিক হুমায়ুন কবীর খোকন

news-image

নিজস্ব প্রতিবেদক : দৈনিক সময়ের আলো পত্রিকার চিফ রিপোর্টার হুমায়ুন কবীর খোকন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি।

রিজেন্ট হাসপাতালের কন্ট্রোল রুম ইনচার্জ ও পিআরও তারিক শিবলী বলেন, ‘হুমায়ূন কবির খোকনের করোনা উপসর্গ ছিল বলে তার স্ত্রী আমাদের জানিয়েছেন। কয়েকটা হাসপাতাল ঘুরে ইফতারের পর আমাদের হাসপাতালে তাকে আনা হয়েছে। এরপর আমরা তাকে আইসিইউতে চিকিৎসা দিচ্ছিলাম। রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা গেছেন।’

তারিক শিবলী আরও বলেন, ‘আমরা করোনা টেস্টের জন্য তার নমুনা সংগ্রহ করেছি। এটা পরীক্ষার পরই জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না। এ ছাড়া, যেহেতু শ্বাসকষ্টসহ নানা উপসর্গ ছিল তাই আইইডিসিআরের নিয়ম অনুযায়ী আমরা তার লাশ প্যাক করাসহ সব নিয়মই ফলো করব।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য