,

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসকসহ ১৮ জন আক্রান্ত

news-image

নিউজ ডেস্ক : জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক, নার্সসহ ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক কাজল কুমার কর্মকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ছয়জন চিকিৎসক, আটজন নার্স, একজন ওয়ার্ড মাস্টার এবং হাসপাতালের তিনজন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।’

তিনি জানান, হাসপাতালের ১৫ চিকিৎসক এবং ৩৭ জন নার্সকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এই পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে হাসপাতালটি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন হাসপাতালের চিকিৎসকরা।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫২ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ৫ হাজার ৯১৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।

চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনে (বিডিএফ) তথ্যমতে, রোগীদের চিকিৎসা দেয়ার সময় সরকারি ও বেসরকারি হাসপাতালে রবিবার পর্যন্ত ৩৭৩ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু ঢাকাতেই ২৮৩ জন এবং অন্য ছয় বিভাগে ৯০ জন আক্রান্ত হয়েছেন। খবর ইউএনবির

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য