,

হাওরের ৬২ শতাংশ ধান কাটা শেষ, বলছে কৃষি মন্ত্রণালয়

news-image

নিউজ ডেস্ক : হাওরের প্রায় ৬২ শতাংশ বোরো ধান কাটা শেষে কৃষক ঘরে তুলেছে। এখনও বাকি আছে ৩৮ শতাংশ। আর পাকা অবস্থায় রয়েছে ১৪ শতাংশ। এখনো পাকেনি ২৪ শতাংশ বোরো ধান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুসারে হাওরাঞ্চলের কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া- এই সাতটি জেলায় এবছর শুধু হাওরে ৪ লাখ ৪৫ হাজার ৩৯৯ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে।

এর মধ্যে (২৭ এপ্রিল) পর্যন্ত কাটা হয়েছে ২ দশমিক ৭৪ লাখ হেক্টর জমির ধান যা শতকরা ৬২ শতাংশ। সিলেটে ৬৫ শতাংশ, মৌলভীবাজারে ৭২ শতাংশ, হবিগঞ্জে ৫৫ শতাংশ, সুনামগঞ্জে ৬৫ শতাংশ, নেত্রকোনায় ৭৪ শতাংশ, ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ শতাংশ এবং কিশোরগঞ্জে ৪৭ শতাংশ বোরো ধান কাটা হয়েছে।

এদিকে কৃষক ও শ্রমিকদের উৎসাহ ও সহমর্মিতা-সহানুভূতি জানাতে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বুধবার সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ, সদর ও তাহিরপুর উপজেলায় হাওরে কৃষকের বোরো ধান কাটা পরিদর্শনে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য