,

করোনাভাইরাসকে বিধ্বংসী করে তুলবে বিভেদের রাজনীতি : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময়কে বাঁচা-মরার লড়াই বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিভেদের রাজনীতি প্রাণঘাতী এই ভাইরাসকে আরও বিধ্বংসী ও ভয়ংকর করে তুলতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

গতকাল মঙ্গলবার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় ওবায়দুল কাদের বলেন, ‘এ লড়াই আমাদের সকলের বাঁচা-মরার লড়াই। এ সংকট কালে বিভেদের রাজনীতি করোনাভাইরাসকে আরও বিধ্বংসী ও ভয়ংকর করে তুলবে। করোনাকে পরাজিত করার সবচেয়ে কার্যকর হাতিয়ার ঐক্যবদ্ধ লড়াই। করোনাসংকট কোন রাজনৈতিক ইস্যু নয়।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক পরিস্থিতি মনিটর করছেন, নির্দেশনা দিচ্ছেন, তদারকি করছেন। এ সময় আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন, প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করা প্রয়োজন।’

করোনা সংকটকালে দেশের জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে ওয়ায়দুল কাদের বলেন, আমাদের আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে। স্বাস্থ্যবিধি মেনে ধৈর্যধারণ এর কোন বিকল্প নেই। আপনারা সামাজিক দূরত্ব মেনে চলুন।

সেতু মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এক কঠিন লড়াইয়ে অবতীর্ণ হয়েছি। লড়াই আমাদের জিততে হবে। জনগণকে বলব এই সংকটকালে নিজেদের অসহায় ভাববেন না। শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে। জয় আমাদের হবেই, ইনশা আল্লাহ।’

ওবায়দুল কাদের ফ্রন্টলাইনে থেকে যারা কাজ করছে ডাক্তার নার্স টেকনোলজিস্ট, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সেনাবাহিনী, পুলিশ র‍্যাব, গণমাধ্যম এবং জরুরি সার্ভিসে যারা কাজ করছে তাদের সকলকে ধন্যবাদ জানান।

রমজান মাসের কথা উল্লেখ করে তিনি বলেন, এখন সংযমের মাস চলছে। ইফতারসহ খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো থেকে বিরত থাকার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা