,

মুসলিম বিক্রেতা থেকে সবজি কিনতে মানা বিজেপি নেতার

news-image

অনলাইন ডেস্ক : মুসলিম সবজি বিক্রেতা থেকে বাজার করতে মানা করে দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের এক বিজেপি। করোনা সংক্রমণ রোধে এমন মুসলিমবিদ্বেষী চিত্র দেখা গেল দেশটিতে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি উত্তরপ্রদেশের ক্ষমতাসীন বিজেপির বিধায়ক সুরেশ তিওয়ারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে তাকে বলতে দেখা যায়, কেউ যাতে মুসলিম সবজি বিক্রেতা থেকে কেনাকাটা না করে।

তিনি বলেন, ‘একটা কথা মনে রাখুন। আমি সবাইকে প্রকাশ্যে বলছি, মুসলিমদের কাছ থেকে সবজি কেনা কারও উচিত হবে না।’

গত সপ্তাহে বারহাজ নগর পালিকায় স্থানীয় বাসিন্দা ও সরকারি কর্মকর্তাদের সামনে এমন বক্তব্য দেন তিনি।

এ প্রসঙ্গে তার সঙ্গে যোগাযোগ করা হলে ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিওয়ারি বলেন, ‘মুসলিমরা সবজির মধ্যে মুখের লালা মিশিয়ে দিয়ে করোনাভাইরাস ছড়ানোর প্রচেষ্টা চালাচ্ছে এমন অভিযোগ পেয়ে আমি তাদের কাছ থেকে সবজি না কেনার পরামর্শ দিয়েছি সবাইকে। পরিস্থিতি স্বাভাবিক হলে যে কেউ যে কারও কাছ থেকে কেনা করতে পারবে।’

এদিকে সোমবার রাত পর্যন্ত তথ্য দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কভিড-১৯ এ ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ৫৮ জনের, যা একদিনে সর্বোচ্চ। করোনায় এই নিয়ে টানা তিন দিন দেশটিতে ৫০ জনের বেশি মৃত্যু হলো। তাতে ভারতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৭। দেশটিতে মোট আক্রান্ত ৩০ হাজার ছুঁই ছুঁই করছে। এরমধ্যে উত্তরপ্রদেশে আক্রান্ত হয়েছেন দুই হাজারের কাছাকাছি ব্যক্তি, যার মধ্যে মারা গেছেন ৩১ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য