,

নারায়ণগঞ্জে সিভিল সার্জনের পরিবারের ১৭ জন করোনায় আক্রান্ত

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের এক কর্মকর্তার পরিবারের ১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরিবারটি সদর উপজেলার কুতুবপুরের দেলপাড়া এলাকায় বাস করে।

মঙ্গলবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা করোনা বিষয়ক ফোকাল পার্সন ও সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. জায়দুল ইসলাম।

দেশ রূপান্তরকে তিনি বলেন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শিল্পী আক্তারের পরিবারের ১৭ জন সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সোমবার পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও জানান, প্রথমে ডা. শিল্পী আক্তারের ভাই আনিসের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর সন্দেহ হলে পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা পরীক্ষার জন্য পাঠালে সোমবার প্রাপ্ত রিপোর্টে তাদের পজিটিভের বিষয়টি নিশ্চিত করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে ডা. শিল্পী আক্তারের মুঠোফোনে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য