,

দেশে ডাক্তার-স্বাস্থ্যকর্মীসহ ৬৬০ করোনায় আক্রান্ত

news-image

নিউজ ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা দিন দিন বাড়ছে। সংক্রমণের শিকার রোগীদের চিকিৎসায় ও সেবা দিতে গিয়ে ডাক্তার এবং নার্সরাও আক্রান্ত হচ্ছেন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে এ পর্যন্ত ৬৬০ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএমএর মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী জানান, এ পর্যন্ত ২৯৫ ডাক্তার, ১১৬ নার্স ও ২৪৯ স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। কোভিড ১৯-এ আক্রান্ত একজন ডাক্তার মারাও গেছেন।

চিকিৎসক ও স্বাস্থকর্মীদের আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএমএ মহাসচিব এহতেশামুল হক।

তিনি বলেন, করোনাযুদ্ধের সম্মুখ সারির যোদ্ধারা আশঙ্কাজনকভাবে আক্রান্ত হচ্ছেন। চিকিৎসা পেশায় নিয়োজিত মোট আক্রান্তের সংখ্যা ৬৬০, যা দেশের মোট আক্রান্তের প্রায় শতকরা ১১ জন। চিকিৎসক ও চিকিৎসা সেবাদানকারী ব্যক্তিরা এই হারে আক্রান্ত হতে থাকলে সামনে চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়তে পারে।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের চিকিৎসা সরঞ্জামে অভাব রয়েছে জানিয়ে তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে কোভিড-১৯ চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের সঠিক মানের পিপিই, এন-৯৫ বা এর সমমানের মাস্ক সরবরাহ করার দাবি জানাচ্ছি।

৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানানো হয়। সোমবার পর্যন্ত সারা দেশে করোনাভাইরাসে ৫ হাজার ৯১৩ জন আক্রান্তের পাশাপাশি মারা গেছেন ১৫২ জন। কোভিড-১৯ আক্রান্ত হয়ে একজন চিকিৎসকও মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা