,

ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, বাড়ি লক ডাউন

news-image
ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আল আমিন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার  (২৭ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালে তার নমুনা সংগ্রহ করেছে। নমুনার ফলাফল পেলে তার করোনা ছিল কিনা জানা যাবে। ইতোমধ্যে তার বাড়ির আশপাশের সকল বাড়ি লক ডাউন ঘোষণা করা হয়েছে।
আল আমিন উপজেলার লালপুর ইউনিয়নের চরলালপুর গ্রামের ভূট্রো মিয়ার ছেলে।
পেশায় সে একজন রিকশাচালক ছিলেন। আল আমিনের চাচা মো. আলকাস মিয়া জানান, আল আমিন বেশ কিছুদিন যাবত গলায় টনসিলের সমস্যায় ভুগছিলেন। এই সমস্যা নিয়ে সে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পরে তার জ্বর  ও কাশি দেখা দেয়। এমন অবস্থায় সোমবার দিবাগত রাত ১১ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, মৃতের জানাযা শেষে লালপুর পারিবারিক কবরস্থানে তার দাফন
সম্পন্ন করা হয়েছে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান,
হাসপাতাল থেকে আল আমিনের মৃত্যুর বিষয়টি জানানো হলে পুলিশের উপস্তিতিতে
তার কাফন ও দাফন সম্পন্ন করা হয়েছে।
তার শরীর থেকে করোনার নমুনা সংগ্রহ করেছে হাসপাতাল কতৃপক্ষ। নমুনার পরীক্ষার ফলাফল পেলে তার করোনা ছিল কিনা জানা যাবে। ইতোমধ্যে তার বাড়ির আশপাশের সকল বাড়ি লক ডাউন ঘোষণা করা
হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য