,

প্রতি ম্যাচে ৫ জন বদলি খেলোয়াড়ের প্রস্তাব

news-image

স্পোর্টস ডেস্ক : এক ম্যাচে তিনজন বদলি খেলোয়াড় খেলানোর নিয়ম থাকলেও সেটি আপাতত ৫ জন করার প্রস্তাব করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

করোনাভাইরাসের কারণে বিশ্বের প্রায় সব দেশের খেলা বন্ধ রয়েছে। তবে বন্ধ থাকা প্রতিযোগিতাগুলো শেষ করতে চায় ফেডারেশনগুলো। কম সময়ে মৌসুম শেষ করা ও পরবর্তী মৌসুমও শুরু করার একটা চাপ থাকবে। খেলোয়াড়দের তাই কম সময়ের মধ্যেই খেলতে হবে অনেক ম্যাচ।

এ অবস্থায় খেলোয়াড়রা যাতে ইনজুরির ঝুঁকিতে না পড়ে এ জন্য ফিফা এই প্রস্তাব দিয়েছে। তবে এই প্রস্তাব অনুমোদন পেতে হবে ফুটবলের নিয়ম তৈরির সংগঠন আইএফএবির।

ফিফা জানিয়েছে, বিরতির সময়ের বাইরে সর্বোচ্চ তিন স্লটে বদলি নামানো যাবে। এই নিয়ম চলতি মৌসুম, আগামী মৌসুম এবং আন্তর্জাতিক ফুটবলের জন্য আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য