,

ফেসবুকে ভুয়া পেজ বিষয়ে সতর্ক করল আ’লীগ

news-image

নিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের নামে ভুয়া পেজ খুলে সেখান থেকে বিভিন্ন ধরনের গুজব এবং মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য/সংবাদ প্রচার করা হচ্ছে বলে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের নামে থাকা এসব পেজ পরিচালক-অ্যাডমিনদের পেজগুলোকে অবিলম্বে বন্ধ করতে অনুরোধ জানিয়েছে দলটি। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কিছু দিন ধরেই অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, আওয়ামী লীগের

নামে কিছু ‘ফেক ফেসবুক অ‌্যাকাউন্ট/ পেজ’ পরিচালিত হচ্ছে এবং এসব পেজ থেকে নানা রকম গুজব এবং মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য/সংবাদ প্রচার করা হচ্ছে।

এতে আরও বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে- সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে আওয়ামী লীগের নিজস্ব ফেসবুক, টুইটার ও ইউটিউবে অফিসিয়াল পেজ ও চ্যানেল রয়েছে। এগুলো হচ্ছে-
ফেসবুক https://www.facebook.com/awamileague.1949/

টুইটার: https:// twitter.com/albd1971 ইউটিউব: https:/www.youtube.com/user/myalbd

এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন বিভাগের কয়েকটি ফেসবুক পেজও রয়েছে। এগুলো হচ্ছে- আওয়ামী লীগের ডাটাবেজ টিম থেকে পরিচালিত https://www.facebook.com/awamileague/(albd.org)

দপ্তর বিভাগ থেকে পরিচালিত https://www.facebook.com/Bangladesh-Awami-League-Office-Cell

তথ্য ও গবেষণা বিভাগ থেকে পরিচালিত Bangladesh Awami League Information & Research Division

বন ও পরিবেশ উপ-কমিটি থেকে পরিচালিত https://www.facebook.com/বন ও পরিবেশ উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব পেইজ ছাড়া আওয়ামী লীগের নামে থাকা অন্যান্য পেজগুলোর পরিচালক-অ্যাডমিনদের পেজগুলোকে অবিলম্বে বন্ধ করতে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা