,

জেলখাটা নিয়ে রোনালদিনহো যা বললেন

news-image

স্পোর্টস ডেস্ক : ভুয়া কাগজপত্র ও জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে ঢোকার অভিযোগে ভাইসহ গ্রেপ্তার হয়েছিলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের নায়ক রোনালদিনহো। ৩২ দিন জেল খাটার পর শর্তসাপেক্ষে তার মুক্তি মেলে। তবে বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত রোনালদিনহোকে প্যারাগুয়েতেই গৃহবন্দী থাকতে হবে।

গ্রেপ্তার হওয়া ও জেলে যাওয়ার এই ঘটনা নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন বার্সেলোনা ও এসি মিলানের সাবেক তারকা। প্যারাগুয়ের দৈনিক এবিসি কালারকে বলেন, ‘কাজপত্র যে বৈধ নয় এটা জানতে পেরে আমরা পুরোপুরি বিস্মিত হয়েছিলাম।’

প্যারাগুয়ের এক ক্যাসিনো মালিকের আমন্ত্রণে রোনালদিনহো ও তার ভাই দেশটিতে গিয়েছিলেন। সেখানে চ্যারিটি কাজে অংশ নেওয়ার কথা ছিল তাদের। এ ছাড়া একটি বইয়ের প্রচারের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের ফুটবল ক্লিনিকে সময় কাটানোর কথা ছিল।

কিন্তু দেশটিতে যাওয়ার পর যে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে তা ভাবতে পারেননি রোনালদিনহো। পুরো ঘটনাটা তার জন্য ছিল কষ্টের, ‘এটা একটা শক্ত আঘাত ছিল। আমি কখনো ভাবিনি এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। সারা জীবন আমি পেশাদারিত্বের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছার চেষ্টা করেছি এবং ফুটবলের মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি।’

৪০ বছর বয়সী তারকা বলেন অভিযোগের পর থেকেই বিচারিক কার্যক্রমের জন্য সার্বিক সহযোগিতা করে গেছেন তিনি। বলেন, ‘এর পর থেকে আমাদের দিক থেকে সত্যগুলো তুলে ধরে বিচার ব্যবস্থাকে সহায়তা করা হয়েছে। সেই মুহূর্ত থেকে আজ পর্যন্ত আমরা সবকিছু ব্যাখ্যা করেছি এবং আমাদের যেসব অনুরোধ করা হয়েছিল আমরা তার সবকিছুই সহজ করে দিয়েছি।’

রোনালদিনহো জানিয়েছেন বাড়ি ফেরার আকুলতার কথাও। মা’র কথা উল্লেখ করে বলেন, ‘বাড়ি ফিরে প্রথম কাজ হবে আমার মাকে বড় করে চুমু দেওয়া। যিনি করোনাভাইরাস শুরুর পর থেকে বাড়িতে খুব কঠিন সময় পার করছেন।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য