,

রংপুর বিভাগে একদিনে ১৯ জনের করোনা শনাক্ত

news-image

রংপুর ব্যুরো : রংপুর বিভাগ জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় রংপুর মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা সনাক্ত হয়েছে। এনিয়ে রংপুর বিভাগের আট জেলায় করোনা রোগীর সংখ্যা দাড়ালো ১০৫-এ।

আজ সোমবার সন্ধ্যায় এসব তথ্য জানান রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. এ কে এম নুরুন্নবী লাইজু ।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় রংপুর মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ০৯ জন (তারাগঞ্জ ০৩ জন, সদর ০৫ জন, মিঠাপুকুর ০১ জন), দিনাজপুর ০১ জন, ঠাকুরগাঁও ০৭ জন (পীরগবঞ্জ ২ জন, বালিয়াডাংগী ১ জন, হরিপুর ৪ জন) এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ- ০২ জন। এর মধ্যে একজন ইন্টার্নসহ দুজন চিকিৎসক রয়েছেন।

এদিকে রংপুর বিভাগের আট জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৫ জনে। আক্রান্তদের মধ্যে মধ্যে রংপুরে ৩০, গাইবান্ধায় ১৬, দিনাজপুরে ১৫, নীলফামারীতে ১১, ঠাকুরগাঁওয়ে ১৬, কুড়িগ্রামে ৯, লালমনিরহাটে ২ এবং পঞ্চগড় জেলার ৬ জন রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য