,

ব্রাহ্মণবাড়িয়ায় দরিদ্র, কর্মহীন ও বেদে সম্প্রদায়কে উপহার সামগ্রী প্রদান

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কর্মহীন,অসহায়,নিম্ন আয়ের ও বেদে সম্প্রদায় লোকজনের পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার চর চারতলা ইউনিয়নে এই খাদ্য সহায়তা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়। শাহ সুফি সিরাজুল ইসলাম মোল্লা (রঃ) ফাউন্ডেশন এর উদ্যোগে এই উপহার সামগ্রী দেয়া হয়। আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সীর উপস্থিতিতে এই সহায়তা সকলের কাছে পৌছে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, আশুগঞ্জ শিল্প শহর ও বণিক সমিতির সভাপতি গোলাম হেসেন ইপটি,বিশিষ্ট ঠিকাদার মো.আমিনুল হক,এপেক্স ক্লাব অব আশুগঞ্জ শাখার সভাপতি মোবারক হোসেন, সমাজ সেবক হাজী আবুবক্কর মোল্লা,মো.বাচ্চু মিয়া,মো.হুমায়ুন কবির সরকার,মো.আশিক সিকদার,মাওলানা সফিকুল ইসলাম প্রমূখ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কাজী সমিতির সভাপতি ও জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় কমিটির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব কাজী মহিউদ্দিন মোল্লা জানান,সামাজিক দূরত্ব রক্ষা করে ১২শত কর্মহীন, অসহায়, নিম্ন আয় ও বেদে পল্লীর লোকজনের পরিবারের মাঝে শাহ সুফি সিরাজুল ইসলাম মোল্লা(রঃ)ফাউন্ডেশন এর উদ্যোগে এই সামান্য উপহার সামগ্রী দেয়া হয়েছে। করোনার এমন পরিস্থিতি চলতে থাকলে আবারো অসহায়দের পাশে আমরা খাদ্য সহায়তা নিয়ে দাঁড়াব। পাশাপাশি সকল বিত্তবানদের কর্মহীন, অসহায় ও নিম্ন আয়ের লোকজনের পরিবারের পাশে দাঁড়ানোর উদাত্ত
আহবানও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য