,

হবিগঞ্জে সরকারি কর্মকর্তা করোনা আক্রান্ত

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে আরো এক সরকারি কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে পাঠানো রিপোর্টে বানিয়াচঙ্গ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

তিনি বর্তমানে হোম কোয়ারেন্টেনে রয়েছেন বলে নিশ্চিত করেছেন বানিয়াচঙ্গ উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খন্দকার।

এ নিয়ে সোমবার দুপুর পর্যন্ত হবিগঞ্জ জেলায় মোট ৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও স্বাস্থ্য বিভাগের তিন চিকিৎসক, দুই নার্সসহ মোট ১৭ জন কর্মচারি রয়েছেন।

করোনা আক্রান্ত হয়ে চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের শ্রমিকের শিশু পুত্র আবাস তন্তবায় (৫) সিলেট শামছুদ্দিন হাসপাতালে শনিবার রাতে মারা গেছে।

এ দিকে হবিগঞ্জ জেলা সদরে কর্মরত দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হবিগঞ্জ সার্কিট হাউসে রাখা হয়েছে বলে জেলা প্রশাসক মো. কামরুল হাসান জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর