,

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান হাসপাতালে ভর্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন আছেন জাতীয় অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।

বার্ধক্যজনিত সমস্যায় সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিফ কার্ডিওলোজিস্ট অধ্যাপক খন্দকার কামরুল ইসলামের অধীনে তিনি চিকিৎসাধীন আছেন।

আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান এ তথ্য জানিয়েছেন।

আনন্দ জামান বলেন, ‘বাবা তো বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন অনেক দিন থেকেই। এপ্রিলের প্রথম সপ্তাহে ল্যাবএইডে ভর্তি হয়েছিলেন কিডনি ও ফুসফুসের জটিলতার কারণে। পরে একটু সুস্থ হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। সোমবার আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক আমাদের জানিয়েছেন, আব্বার হার্টে কিছু সমস্যা রয়েছে। সেই সঙ্গে বার্ধক্যজনিত নানা জটিলতা তৈরি রয়েছে। তবে সেসব গুরুতর কিছু নয়। তিনি শঙ্কামুক্ত আছেন।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য