,

ভিক্ষুক নাজিমের প্রশংসায় প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : ভিক্ষা করে জমানো ১০ হাজার টাকা দুস্থদের মাঝে দান করা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভিক্ষুক নাজিম উদ্দিনের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নাজিম উদ্দিনের মানবিকতা তুলে ধরে তিনি বলেছেন, ভিক্ষুক নাজিম উদ্দিন যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার কাছ অনেক কিছু থেকে শেখার আছে। মানুষের জন্য মানুষ। আমি মনে করি দেশে অনেকের মধ্যে এই প্রবণতা আছে। যে নিজে শুধু একা খায় না, প্রতিবেশী না খেয়ে থাকলে তাকেও সাহায্য করে, তাদের সেই উদারতা আছে। সোমবার গণভবনে এক ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগের আট জেলার প্রতিনিধির সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী নাজিমের প্রসঙ্গ তুলে ধরেন।

নাজিমের প্রশংসায় প্রধানমন্ত্রী বলেন, একজন ভিক্ষা করে খায়। একটা সাধারণ মানুষ। আগে টুকটাক কিছু করত। এখন করতে পারে না। দুর্ঘটনায় পঙ্গু হয়ে গেছে। ভিক্ষা করে ১০ হাজার টাকা জমা করেছিল, থাকার ঘর ঠিক করবে বলে। তার গায়ে ভালো জামা নেই। খাবারও ঘরে ঠিকমতো নেই। সেই মানুষ তার জমানো টাকা তুলে দিয়েছেন করোনাভাইরাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাহায্যের জন্য।

‘এত বড় মানবিকগুণ আমাদের অনেক বিত্তশালীর মধ্যেও দেখা যায় না। কিন্তু একজন নিঃস্ব মানুষ, যার কাছে এই টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টাকা দিয়ে জামা কিনতে পারত, ঘরের খাবার কিনতে পারত। তার জন্য সে অনেক কিছু করার চিন্তা করতে পারত। কিন্তু সে তা করেনি’-যোগ করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ভিক্ষুক নাজিম উদ্দিন ভিক্ষা করেন। ভিক্ষা করে মাত্র ১০ হাজার টাকা জমা করেছিলেন। তার থাকার ঘরটা ঠিক করবেন বলে। তার মাত্র একটা পা, গায়ে ছেঁড়া কাপড়। ঘরে ঠিকমতো খাবারও নেই। তিনি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের জন্য সমুদয় অর্থ দান করে দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সব ধর্মের মূল শিক্ষা সাম্য ও মানবিক মর্যাদা: প্রধানমন্ত্রী

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ