,

ঋণের সুদ নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই, ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যেসব ব্যবসায়ী ঋণ নিয়েছেন, তাদের ঋণের সুদ নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যুক্ত হয়ে এ কথা জানান তিনি। খবর ইউএনবির

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা ইতোমধ্যে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন, কিন্তু করোনাভাইরাসের কারণে এই কয় মাস সবকিছু বন্ধের কারণে তাদের ঋণের সুদ বেড়ে গেছে। এখনই হয়তো তাদের সুদ পরিশোধ করতে হবে না।’

তিনি বলেন, ‘ভিডিও কনফারেন্সের পরই অর্থমন্ত্রীর সঙ্গে বসবো। সুদগুলো যেন স্থগিত থাকে এবং পরবর্তী সময়ে কতটুকু মাফ করা যায়, এছাড়া কতটুকু আপনারা দিতে পারেন, সেটা নিয়ে বিবেচনা করা হবে। তাই এটি নিয়ে আপনারা চিন্তা করবেন না।’

জনগণের জীবনযাপন ও জীবিকা নির্বাহকে বাঁচিয়ে রাখাই এখন সবচেয়ে বড় বিষয়- এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসটি এখনও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি- এমন আক্রান্ত এলাকাগুলো সরকার ধীরে ধীরে শিথিল করছে।

তিনি বলেন, ‘আমরা সেইসব খাতগুলোতে আমাদের মনোযোগ দিচ্ছি যাতে মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে এবং তাদের ব্যবসা-বাণিজ্য করতে পারে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য