,

নিউইয়র্ক করোনায় পুলিশের ৩৭ সদস্যের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : কোভিড-১৯ বা নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্য পুলিশ বিভাগের আরও দুই সদস্যের মৃত্যু হয়েছে স্থানীয় সময় রোববার। এ নিয়ে রাজ্যটির পুলিশ বিভাগের মোট ৩৭ সদস্যের মৃত্যু হলো করোনায়। সিএনএন অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার মারা যাওয়াদের একজন নিউইয়র্ক পুলিশ বিভাগের প্রধান প্রশাসনিক সহযোগী জোসেফাইন হিল। তিনি ৩৩ বছর নিউইয়র্ক পুলিশে কাজ করেছেন। অপরজন হলেন ট্রাফিক বিভাগে কাজ করা মোহাম্মদ আহসান। তিনি নিউইয়র্ক পুলিশে কাজ করেছেন ১৫ বছর।

করোনায় মারা যাওয়া এ দুই সদস্যই নিউইয়র্ক পুলিশ বিভাগের পরিবহন ব্যুরোর সদস্য ছিলেন।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের মূল কেন্দ্র নিউইয়র্ক। দেশটিতে আক্রান্ত ও মৃতের হার এ রাজ্যেই সবচেয়ে বেশি। সে হিসেবে রাজ্যটির বহু পুলিশ সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে নিউইয়র্ক পুলিশ বিভাগের চার হাজার ৮৩৭ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার পর্যন্ত নিউইয়র্ক পুলিশের পোশাকধারী সদস্যদের ৮ দশমিক ৮ শতাংশ বা তিন হাজার ১৬৬ সদস্য করোনায় আক্রান্ত ছিলেন। এর আগে এ হার ছিল ১৯ দশমিক ৮ শতাংশ।

রোববার করোনামুক্ত হয়ে কাজে ফিরেছেন নিউইয়র্ক পুলিশের তিন হাজার ৫৩০ জন সদস্য। তবে ৯৫৩ জন করোনা আক্রান্ত পোশাকধারী পুলিশ সদস্য এখনও চিকিৎসাধীন। এ ছাড়া নিউইয়র্ক পুলিশের ৩১৭ বেসামরিক সদস্যও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য