,

রংপুরে পাথর বোঝাই ট্রাক থেকে ৪৫ কেজি গাঁজা ও ১৭৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, ট্রাকসহ গ্রেপ্তার-২

news-image

রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়ার হলদীবাড়ি রেলগেট থেকে পাথর বোঝাই ট্রাকের মধ্য থেকে ৪৫ কেজি গাঁজা ও ১শ’ ৭৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব। এঘটনায় চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।আজ সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব- ১৩ এর সহকারী পুলিশ সুপার আহসান হাবিব ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের উপর ভিত্তি করে সোমবার ভোরে কাউনিয়া উপজেলার হলদিবাড়ি রেলগেটে অবস্থিত সুফিয়া ফিলিং ষ্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই ট্রাকটি তল্লাশী চালিয়ে পাথরের ভেতরে লুকিয়ে রাখা কয়েকটি বস্তায় ৪৫ কেজি গাঁজা ও ১৭৬ বোতাল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকের চালক লালমরিহাটের পাটগ্রাম উপজেলার গুড়াতিপাড়ার শামীম ইসলাম ও হেলপার নীলফামারীর ডিমলার বাইশপুকুর গ্রামের মশিয়ার রহমানকে আটক করা হয়।

র‌্যার জানায়, আটককৃতরা লালমনিরহাট জেলায় পেশাদার মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের অন্যতম সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, ট্রাকটি লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর সীমান্ত হতে পাথর বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা করে এবং পথিমধ্যে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন ফেডারেশন বাজারের সন্নিকটে বিশেষ কায়দায় ট্রাকে বোঝাইকৃত পাথরের মধ্যে গাঁজা ও ফেন্সিডিল বোঝাই করে।

তারা দেশের উত্তরাঞ্চলের সীমান্ত এলাকা থেকে সুকৌশলে বিভিন্ন পণ্য বোঝাইকৃত ট্রাকের মধ্যে করে মাদকের বড় চালান এনে অন্যান্য জেলা উপজেলায় পাইকারী সাপ্লাই করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সব ধর্মের মূল শিক্ষা সাম্য ও মানবিক মর্যাদা: প্রধানমন্ত্রী

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ