,

হত্যা মামলার প্রধান আসামি মাসুকুর রহমান গ্রেপ্তার

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি : নবীনগরের থানাকান্দির হাজিরহাটি গ্রামে প্রতিপক্ষের নৃশংস হামলায় (পা বিচ্ছিন্ন) নিহত রিক্সাচালক মোবারক মিয়া (৪৫) হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মাসুকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

।নবীনগর থানার সেকেন্ড অফিসার এস আই জসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঢাকার খিলগাও এলাকায় অভিযান চালিয়ে রবিবার রাতে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া মাসুকুর রহমান মাসুক কৃষ্ণনগর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন।

এলাকাবাসি জানায়, গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান ও এলাকার সর্দার আবু কাউছার মোল্লার সশস্ত্র লোকজনের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে গত ১২ এপ্রিল দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় অর্ধশত লোক আহত হন। সংঘর্ষ চলাকালে কাউছার মোল্লার পক্ষের লোকজন পৈশাচিকভাবে প্রতিপক্ষের রিক্সা চালক মোবারক মিয়ার (৪৫) একটি পা কেটে কুপিয়ে বিচ্ছিন্ন করে। পরে ওই পা হাতে নিয়ে জয়বাংলা শ্লোগান দিয়ে গ্রামে উল্লাসসহ ‘আনন্দ মিছিল’ করে দাঙ্গাবাজরা।

গুরুতর আহত মোবারক চারদিন মৃত্যুর সঙ্গে লড়ে গত ১৫ এপ্রিল মারা যান। এ ঘটনায় ১৭ এপ্রিল নিহতের ভাই চান মিয়া বাদী হয়ে ১৫২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন জানান ‘থানাকান্দিতে মারামারি ও মোবারক হত্যার ঘটনায় যে দুটি মামলা হয়েছে, গ্রেপ্তার হওয়া মাসুক চেযারম্যান দুটি মামলারই অন্যতম এজাহারভূক্ত আসামি।”

এ নিয়ে আলোচিত এ ঘটনায় দুই পক্ষের দুই শীর্ষ নেতাসহ মোট ৬১ জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হলেও, নিহত মোবারকের দেহ খেকে ‘পা বিচ্ছিন্ন’ করে জয় বাংলা শ্লোগান দিয়ে উল্লাস করা রোমেন এখনও পলাতক রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য