,

নাসিরনগরে গ্রেফতার যুবলীগ নেতাকে আদালতে প্রেরণ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : গ্রেফতারকৃত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েতের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

আজ রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। আমিনুল ইসলাম বেলায়েতের গোকর্ণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেঠাগ্রাম সূচীউড়ার হাজ্বী অন্তর আলীর ছেলে।

পৃুলিশ জানায়, উপজেলার গোকর্ণ ইউনিয়নের তিতাস নদীর পাড়ে ধান মাড়াইকে কেন্দ্র করে সূচীউড়া গ্রামের নাগরের গোষ্ঠি ও বড়বাড়ির গোষ্ঠির লোকজনের মধ্যে সংঘর্ষ বাধঁলে সংবাদ পেয়ে থামাতে গেলে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। এতে ৬ পুলিশসহ ৬৫ জন আহত হয়।

এসময় পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এসআই নজরুল ইসলাম খন্দকার বাদি হয়ে ৫৮ জনকে আসামী করে নাসিরনগর থানায় একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। এর আগে এ মামলায় আনোয়ার পাঠান নামে অপর আসামীকে গ্রেফতার করা হয়।

নাসিরনগর থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন জানান,পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ এসল্ট মামলায় আমিনুল ইসলামকে শনিবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাসিরনগর আরও একটি মারামারি মামলা রয়েছে। সকালেই তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য