,

শেখ হাসিনার পদক্ষেপের প্রশংসায় ফোর্বস

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাস মোকাবিলার মাধ্যমে ভবিষ্যৎ পুনর্নির্মাণে অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বস।

ম্যাগাজিনটির এক নিবন্ধে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ বিশ্বের আট নারীর অবদান বিশ্বজুড়ে ‘স্বীকৃতি পাওয়ার যোগ্য’।

শেখ হাসিনার নেতৃত্ব দেওয়া ১৬ কোটিরও বেশি মানুষের দেশ বাংলাদেশ বিভিন্ন সংকট মোকাবিলার ক্ষেত্রে এক পরিচিত নাম বলে নিবন্ধে উল্লেখ করা হয়। খবর ইউএনবির

শেখ হাসিনা তার দেশে করোনাভাইরাস মোকাবিলায় তড়িৎ সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা দেখিয়েছেন তা ‘প্রশংসনীয়’ বলে এক প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ায় ফেব্রুয়ারির শুরুতে চীন থেকে বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনা শুরু করে।

মার্চের শুরুর দিকে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্তকরণের পরে প্রধানমন্ত্রী সব শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেন এবং কম গুরুত্বপূর্ণ সব ব্যবসায়িক কাজ অনলাইনে করার ওপর জোর দেন।

বিশ্বের প্রথম সারির ২০ জন সিইও এর একজন আভিভা উইটেনবার্গ-কক্স লেখা এ নিবন্ধে বলা হয়, কোভিড-১৯ মোকাবিলায় তিনি প্রযুক্তির ব্যবহারকে ত্বরান্বিত করেছিলেন। দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে করোনাভাইরাস শনাক্তকরণ ডিভাইস স্থাপন করে সাড়ে ছয় লাখ লোকের স্ক্রিনিং করার ব্যবস্থা করেছেন। যার মাধ্যমে ৩০ হাজার লোককে তাৎক্ষণিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়, যা যুক্তরাজ্যের মতো দেশ এখনও করতে পারছে না।

এছাড়া, প্রতিবেদনে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব ও চীনের হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম উভয়ইকে তাদের দেশে এ সংকটে সামনে থেকে প্রাথমিক ও অত্যন্ত কার্যকর নেতৃত্বের দেওয়ার জন্য প্রশংসা করা হয়।

প্রতিবেদনে বলা হয়, নারীরা এখন বিশ্বজুড়ে ১৮ দেশের সাড়ে ৫৪ কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছেন; যা বিশ্বের জনসংখ্যার প্রায় ৭ শতাংশ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য