,

শাহজালালের স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক করোনায় আক্রান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রের একজন চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ রোববার এ বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহারিয়ার সাজ্জাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আক্রান্ত চিকিৎসক গত ১৫ এপ্রিল সৌদি আরব থেকে ফিরে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন। ধারণা করা হচ্ছে, ওইসব যাত্রীদের কারও মাধ্যমে তিনি আক্রান্ত হতে পারেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহারিয়ার সাজ্জাদ বলেন, ‘১৫ এপ্রিল সৌদি এয়ারলাইনসের বিশেষ একটি ফ্লাইটে করে ৩২২ জন বাংলাদেশে আসেন। তাদের মধ্যে ৩০৯ ছিলেন শ্রমিক ও ওমরাহ পালন করতে যাওয়া বাংলাদেশি। আর বাকি ১৩ জন ছিলেন সৌদি এয়ারলাইন্সের বাংলাদেশি নারী কেবিন ক্রু। ৩০৯ জনকে আশকোনা হজ ক্যাম্পে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ১৩ জন কেবিন ক্রুকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।’

শাহরিয়ার সাজ্জাদ বলেন, ‘সৌদি থেকে আসা বিশেষ ফ্লাইটের ওই যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা। এদের মধ্য থেকেই পরে এক চিকিৎসক সর্দি-জ্বরে আক্রান্ত হন। তিনি ১৫ এপ্রিলের পরে আর বিমানবন্দরে আসেননি।’

তিনি আরও বলেন, ‘গত ২৩ এপ্রিল রাতে ওই চিকিৎসকের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তিনি ছাড়াও বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রের আরও তিনজনের করোনা পরীক্ষা করানো হয়েছে। এদের মধ্যে দুইজনের নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। বাকি একজনের রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য