,

সাতক্ষীরায় প্রথম করোনা রোগী শনাক্ত

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় এই প্রথম একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তার বাড়িসহ তার আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে এবং টানানো হয়েছে লাল পতাকা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী জানান, একই বাড়িতে বসবাসকারী তার বাবা, মা, স্ত্রী ও সন্তানের নমুনা সংগ্রহ করা হয়েছে। যা পিসিআর ল্যাবে পাঠানোর প্রস্তুতি চলছে।

আক্রান্ত শহরের উত্তর কাটিয়া এলাকার ছেলে ও যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনেশিয়ান।

তিনি প্রতিদিন সাতক্ষীরা থেকে শার্শায় গিয়ে অফিস করতেন। সেখানে তিনি করোনার উপসর্গ নিয়ে যশোর পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করাতেন। আজ সকালে তার মেডিকেল রিপোর্ট পজিটিভ আসে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

এদিকে, তার করোনা ভাইরাসে আক্রান্তের খবরে জেলা শহরের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আর উৎকন্ঠা বিরাজ করছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য