,

ব্রাহ্মণবাড়িয়ায় আরো ১ জনের করোনা পজিটিভ 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক অপারেশন থিয়েটার সহকারী (ওটি-বয়) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে ওই ওটি-বয়ের করোনা পরীক্ষার রিপোর্ট আসে। তবে তিনি কীভাবে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় বলেন, ১৮ এপ্রিল ওটি-বয়ের (৩৫) নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। রিপোর্টে তার করোনা শনাক্ত হয়। তাকে এখন আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দুপুর পর্যন্ত আমাদের হাতে আসা রিপোর্টগুলোর মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে।
এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আক্রান্তের সংখ্যা ৩৩ জনে দাঁড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য