,

ঢাকাগামী গার্মেন্টস শ্রমিকদের ভিড়

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : রবিবার দিনভর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট হয়ে ঢাকাগামী গার্মেন্টস শ্রমিকদের ভিড় লক্ষ্য করা গেছে। মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে পায়ে হেঁটে, কেউ বা সিএনজি অথবা অটোরিকশায় চড়ে রাজধানীর দিকে ছুটছেন শ্রমিকেরা। করোনায় গণপরিবহন বন্ধ থাকায় এ সব ছোট আকারের যানবাহনই শ্রমিকদের রাজধানীতে কর্মস্থলে ছুটে যাওয়ার ভরসা হয়ে উঠেছে।

এদিকে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছোট যানবাহন চলাচল নিষিদ্ধ থাকায় বিকল্প পথে ছোট যানবাহনে চড়ে শ্রমিকদের গন্তব্যে পৌঁছতে হবে। এতে সীমাহীন ভোগান্তির মধ্য দিয়ে রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীতে ছুটে গেছেন দক্ষিণবঙ্গের গার্মেন্টস শ্রমিকেরা। এ পর্যন্ত ফেরীতে তিন হাজারেরও অধিক গার্মেন্টস শ্রমিক ফেরীতে পারাপার হয়েছেন বলে জানা গেছে।

লৌহজং উপজেলার মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, সকাল ৮ টার দিকে দক্ষিণবঙ্গের কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরীতে করে মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে শ্রমিকেরা আসতে শুরু করে। এতে সকালের দিকে রাজধানীমুখী এ সব শ্রমিকদের যথেষ্ট ভিড় লক্ষ্য করা যায়। তবে সকালের দিকে পৃথক ৩ টি ফেরীতে বেশী সংখ্যক শ্রমিক আসতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় কমেছে।

তিনি আরো জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত দুই হাজারের বেশী শ্রমিক ফেরী পারাপার হয়ে শিমুলিয়াঘাটে এসেছে। এরপর এ সব শ্রমিকদের অটোরিকশা ও সিএনজিতে চড়ে রাজধানীর উদ্দেশ্যে রওনা হতে দেখা গেছে। কেউ কেউ যানবাহনের অভাবে পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন বলে জানিয়েছেন তিনি।

বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, দিনের বেলায় ৩ টি ফেরী চলাচল করে। আর রাতের বেলায় ৬ টি ফেরী পারাপার করে থাকে। রবিবার সকাল থেকে কাঁঠালবাড়ি ঘাট থেকে অসংখ্য শ্রমিক পারাপার হয়ে শিমুলিয়াঘাটে আসেন। পরে তারা ছোট ছোট যানবাহনে চড়ে রাজধানীর উদ্দেশ্যে রওনা দেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা