সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলনকে ‘সময় নষ্ট’ বললেন ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউসে প্রতিদিন সংবাদ সম্মেলন করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক টুইটে সংবাদ সম্মেলনকে নিজের ‘সময় নষ্ট’ বলে উল্লেখ করেছেন তিনি। করোনা আক্রান্তদের শরীরে জীবাণুনাশক ঢোকানোর পরামর্শ দেওয়ার দু’দিন পর এমন মন্তব্য করলেন তিনি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলন বন্ধ করার কথা চিন্তা করছেন ট্রাম্প। কারণ এসব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে রীতিমতো কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন প্রেসিডেন্ট। এ ছাড়া মহামারি নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন করা হলে ক্ষিপ্তও হয়ে ওঠেন ট্রাম্প।

ট্রাম্প টুইটারে লিখেছেন, সত্য প্রকাশ না করে মিডিয়াগুলো যখন শুধু প্রশ্নবাণে জর্জরিত করে, তখন হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনের অর্থ কী? এতে মিডিয়াগুলো রেকর্ড রেটিং পায়। কিন্তু যুক্তরাষ্ট্রের মানুষ ভুয়া সংবাদ ছাড়া আর কিছুই পায় না। এটি সময় নষ্ট ও পণ্ডশ্রম নয় কি!’

গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্প গবেষকদের পরামর্শ দিয়েছিলেন, করোনা আক্রান্তের শরীরে জীবাণুনাশক ঢুকিয়ে চিকিৎসা করা যায় কিনা তা খতিয়ে দেখতে। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। পরদিন শুক্রবার সংবাদ সম্মেলনে এসে ট্রাম্প বলেন, তিনি শরীরে জীবাণুনাশক ঢোকানোর বিষয়টি নিয়ে ব্যঙ্গ করেছিলেন।

এমন এক পরিস্থিতিতে এক মাসের বেশি সময় পর স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে হাজির হননি ট্রাম্প। তার নির্বাচনী প্রচার দলই তাকে সংবাদ সম্মেলনে যেতে নিষেধ করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য গার্ডিয়ান। কারণ সাংবাদিকদের প্রশ্নে প্রেসিডেন্ট জর্জরিত হতে পারেন এবং তার প্রভাব পড়তে পারে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে।

এমন অবস্থায় ট্রাম্প সংবাদ সম্মেলন নিয়ে আরেক বিতর্কিত টুইট করে বসলেন। এখন থেকে নিয়মিত সংবাদ সম্মেলনে তাকে নাও দেখা যেতে পারে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী