,

অক্সিজেন সরবরাহে ঘাটতি নেই : স্বাস্থ্য অধিদপ্তর

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের কোনো ‘ঘাটতি বা সঙ্কট নেই’ বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা শনিবার অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে বলেন, বাংলাদেশে ডেডিকেটেড করোনা হাসপাতাল ও আইসোলেশন ইউনিটে অক্সিজেন সরবরাহে কোনো ঘাটতি নাই। যেসব তথ্য প্রকাশিত হয়েছে, তা অসম্পূর্ণ ও পুরনো তথ্য।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে কোভিড-১৯ রোগীদের জন্য ‘ডেডিকেটেড’ হাসপাতালে অক্সিজেন সঙ্কট নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার প্রেক্ষাপটে নাসিমা সুলতানা জানান, সারা দেশে সব উপজেলায় মোট ১০ হাজার ৩৯৪ অক্সিজেন সিলিন্ডার আছে এখন। মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতাল বাদে দেশের আটটি বিভাগে অক্সিজেন সিলিন্ডার আছে ১৩ হাজার ৭৪৫।

তিনি বলেন, ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও কুয়েত-মৈত্রী হাসপাতালেও অক্সিজেন সিলিন্ডারের কোনো ঘাটতি বা সঙ্কট নাই।

তিনি বলেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ৪৫০টি অক্সিজেন সিলিন্ডার আছে। তবে সেখানে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু নেই। কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ১২০টি অক্সিজেন সিলিন্ডার ও ১২টি মিনি ফোল্ড কানেকটর আছে। অনেক মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আছে।

তিনি বলেন, চলমান পরিস্থিতিতে আরো তিন হাজার ৫০টি অক্সিজেন সিলিন্ডার কেনার ব্যবস্থা নেয়া হয়েছে, সেগুলো দ্রুত দেশে চলে আসবে। এ ছাড়া পুরনো সিলিন্ডারগুলোও ‘রিফিল’ করা যাবে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি