,

পোশাক শ্রমিকরা আবারও ঢাকামুখী

news-image

নিজস্ব প্রতিবেদক : আবারও করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন পোশাক শ্রমিকরা। আজ শনিবার সকালে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ ও ঢাকা-আরিচা মহাসড়ক ধরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার শতাধিক মানুষকে ফিরতে দেখা গেছে।

ঢাকা ফেরত ব্যক্তিরা বলেন, আগামীকাল থেকে ঢাকা ও আশেপাশের শিল্পকারখানা ও গার্মেন্টস খুলবে। তাই কাজে যোগ দিতে কর্মস্থলে ফিরতে হচ্ছে। গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে ট্রাক, পিকআপ ভ্যান, রিকশা ও পায়ে ঠেলা ভ্যান ভাড়া দিতে হয়েছে। কেউ কেউ আবার পায়ে হেঁটেই রওনা হয়েছেন গন্তব্যের উদ্দেশে।

সাভারের একটি কারখানায় কাজ করা মাদারীপুরের মো. সজিব হোসেন বলেন, ‘কাল কারখানা খুলবে। না গেলে চাকরি থাকবে না। তাই স্ত্রী ও এক সন্তান নিয়ে ফিরছি। যানবাহন বদলে বদলে মানিকগঞ্জ পর্যন্ত এসেছি। তিন গুণ বেশি ভাড়া লেগেছে।’

জানতে চাইলে মানিকগঞ্জ ট্রাফিক বিভাগের পরিদর্শক মো. রাসেল আরাফাত বলেন, ‘শুক্রবার রাত থেকে ঢাকামুখী পোশাককর্মীদের ভিড় চোখে পড়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন। কোনো ধরনের গণপরিবহন সড়কে চলতে দেওয়া হচ্ছে না। পুলিশের চোখ ফাঁকি দিয়ে অনেকে পায়ে হেঁটেও যাচ্ছেন।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য