,

ঢাকায় করোনায় ৭ বছরের শিশুর মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের সমন্বয়ক ডা. শিহাব উদ্দিন।

তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে শিশুটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিল । শুক্রবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।

তিনি জানান, ছোটবেলা থেকেই মেয়েটির কিডনির সমস্যা ছিল। ইউরিন তৈরিই হচ্ছিল না। যাদের এ ধরনের কোমর্বিডিটি আছে তাদেরই ক্ষতি হচ্ছে বেশি। এই মেয়েটির অবস্থাও খারাপ ছিল।

দাফনের জন্য শনিবার সকালে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ডা. শিহাব।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, বাংলাদেশে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৮৯ হন। এদের মধ্যে ১৩১ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১২ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য