,

দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান । শুক্রবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির ফুটফুটে এক কন্যার জন্ম দিয়েছেন। পরিবারের পাশে থাকতে গত মাসেই যুক্তরাষ্ট্রে উড়াল দেন সাকিব। বর্তমানে পরিবারের সাথে সেখানেই রয়েছেন তিনি। সন্তান ভূমিষ্ঠের পর মা ও মেয়ে দুজনই সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। এখনো হাসপাতালে আছেন দুইজন।

২০১২ সালের বিয়ের বন্ধনে আবদ্ধ হন সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। ২০১৫ সালে নিজেদের প্রথম সন্তান জন্ম দেন। বর্তমানে স্ত্রী-সন্তানের সাথে যুক্তরাষ্ট্রে রয়েছেন সাকিব। যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোয় করোনাভাইরাসের শঙ্কা এড়াতে নিয়ম অনুযায়ী তাকে থাকতে হয়েছিল ১৪ দিনের কোয়ারেন্টিনে। এর পরপরই জানিয়েছিলেন, তাদের ঘরে আসছে নতুন অতিথি। বড় মেয়ে আলায়না হাসান অব্রির একটি ছবি সংযুক্ত করেছিলেন, যেখানে আলায়না ‘স্বাগতম’ লেখা একটি ছোট বাচ্চার জামা আঁকড়ে ছিল আর ক্যাপশনে সাকিব-শিশির লিখেছিলেন- ‘বিগ সিস্টারহুড’।

অবশেষে সেই অতিথির আগমন ঘটল ধরায়। দ্বিতীয় সন্তান আগমনের ঘোষণার পর সাকিবের বেশ ব্যস্ত সময় কেটেছে। কোয়ারেন্টিন শেষ করে বাসায় ফিরলেও নিজের গড়া দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে নিজের বিশ্বকাপ ব্যাট নিলামে তুলেছিলেন। সেই নিলামের কার্যক্রমেও সম্পৃক্ত ছিলেন ঘরে বসেই। এবার পেলেন বড় একটি সুখবর।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য