,

যশোরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

news-image

যশোর প্রতিনিধি : যশোরের চৌগাছায় বজ্রপাতে খলিলুর রহমান (১৬) নামে এক তরুণ নিহত হয়েছেন। তিনি উপজেলার ফুলসারা ইউনিয়নের চান্দা-আফরা গ্রামের শাহিনুর রহমান গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আফরা মোড় এলাকার মাঠের ধানক্ষেতে এই হতাহতের ঘটনা ঘটে। আহত দু’জন হলেন একই গ্রামের আতিয়ার রহমান ও কিনু বিশ্বাস। গুরুতর আহত আতিয়ার রহমানকে টহলরত সেনা সদস্যদের গাড়িতে করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী জানান, শুক্রবার সকাল থেকে কৃষকরা আফরা মোড়ের মাঠে ধান কাটছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে ওই মাঠে কর্মরত খলিলুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। আহত হন দুইজন। মাঠে কর্মরত অন্যরা আহতদের উদ্ধার করেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ টহলরত সেনা সদস্যদের একটি টিম সেখানে যায় এবং গুরুতর আহত আতিয়ার রহমানকে সেনা সদস্যদের গাড়িতে করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অপর আহত কিনু বিশ্বাসকে চৌগাছা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য