,

‘ইফতার মাহফিল আয়োজন বা যোগদান নয়’

news-image

নিউজ ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে এবারের রোজায় ইফতার মাহফিলের আয়োজন বা এতে যোগদান নিষিদ্ধ করেছে সরকার।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ বিধি নিষেধের কথা জানিয়েছে।

এতে বলা হয়, ‘প্রত্যেকের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার স্বার্থে রমজান মাসে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইফতার মাহফিলের আয়োজন বা যোগদান করতে পারবেন না।’

এই নির্দেশনা না মানলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ার করে দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার এক আদেশে মন্ত্রণালয় জানায়, রমজান মাসে মসজিদে এশা ও তারাবির নামাজের জামাতে সর্বোচ্চ ১০ মুসল্লি ও দুই হাফেজসহ মোট ১২ জন অংশ নিতে পারবেন।

ধর্ম মন্ত্রণালয় এর আগে মসজিদে জুমার নামাজ আদায় ও জামাত বিষয়ে যেসব নির্দেশনা জারি করেছিল তাও কার্যকর থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

করোনাভাইরাসে দেশে নতুন করে সাতজনের মৃত্যু হওয়ায় এখন এ সংখ্যা ১২৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া নতুন করে ৪১৪ জন শনাক্ত হওয়ায় মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৮৬ জনে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য