,

সেই ভিক্ষুককে সংবর্ধনা দিল জেলা প্রশাসন

news-image

শেরপুর প্রতিনিধি : শেরপুর নিজের সঞ্চিত সব অর্থ করোনাদুর্গতদের জন্য করোনা তহবিলে দান করা সেই ভিক্ষুক নাজিম উদ্দীনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আনারকলি মাহবুব তাকে ফুল ও স্ল্যাশ পরিয়ে সংবর্ধিত করেন। এ সময় নগদ ২০ হাজার টাকা তার হাতে দিয়ে একটি দোকান করার জন্য সবধরনের সহযোগিতা করার আশ্বাস দেন জেলা প্রশাসক।

পরে প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক নজিমকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ২৫ লক্ষ টাকা মূল্যের একটি ঘর ও জমি দেওয়া হবে বলে জানান তিনি। জেলা প্রশাসক জানান, এছাড়াও ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ওই ভিক্ষুককে আজীবন চিকিৎসা সেবাসহ সরকারি সাহায্য করবে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক এ.বি.এম এহছানুল মামুন, ঝিনাইগাতীর ইউএনও রুবেল মাহমুমদ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আনার কলি মাহবুব ভিক্ষুকের এ দানের ঘটনাটিকে অনন্য ও অসাধারণ উল্লেখ করে বলেন, এমন সাদা মনের মানুষ এ যুগে বিরল। গরিব হয়েও তার মহানুভবতা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সমাজের অন্যদেরও এ থেকে শিক্ষা নিয়ে দেশের ও সমাজের এ কঠিন অবস্থায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে কর্মহীনদের খাদ্য সহায়তায় গঠিত ইউএনওর করোনা তহবিলে মঙ্গলবার বিকেলে ঘর মেরামতের জন্য নিজের জমানো ১০ হাজার টাকা দান করে মানবিকতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেন ঝিনাইগাতীর ভিক্ষুক নাজিমুদ্দিন (৮০)। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য