,

আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর উদ্যোগে পিপিই প্রদান

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বুধবার (২২ এপ্রিল) বিকেলে আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন(আটজা) এর উদ্যোগে আশ্রয় বিদ্যাপীঠ আশুগঞ্জ নামে একটি সামাজিক সংগঠনকে পিপিই প্রদান করা হয়।
লক ডাউনের কারনে সবাই যখন ঘরে অবস্থান করছে তখনো এই প্রতিকুল পরিস্থিতিতে খাবার নিয়ে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটাছুটি করছে আশ্রয় বিদ্যাপীঠ সংগঠনের স্বেচ্ছা সেবকেরা।

করোনা মোকাবেলায় গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে দুস্পাপ্য পিপিই। আশ্রয় বিদ্যাপীঠ আশুগঞ্জ সংগঠনের সদস্যদের হাতে তুলে দিয়েছেন পিপিই । এ উপলক্ষে আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যবৃন্দ ও আশ্রয় বিদ্যাপীঠ আশুগঞ্জ সংগঠনের সদস্যগণ।

আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি আক্তারুজ্জামান রঞ্জন ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু জানান এই সামাজিক সংগঠনের সদস্যগণ দেশের এই সংকটকালীন সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। চলমান ইভেন্ট ৫টাকায় সবজি বাজার এর পাশাপাশি আশ্রয় বিদ্যাপীঠ এর আরো একটি ইভেন্ট এক বেলার আহার দেয়া সহ সামাজিক সেবায় নিয়োজিত থাকছেন।

সুরক্ষা সরঞ্জাম এর অভাবে আশ্রয় বিদ্যাপীঠ বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজে শহরের বিভিন্ন জায়গায় কাজ করতে সমস্যা হয়। এ জন্যেই তাদের প্রতি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। করোনাভাইরাস এখন একটি বৈশ্বিক দুর্যোগ। এখনও আমাদের দেশে এই ভাইরাস অনেকটা নিয়ন্ত্রণে আছে। এই দুর্যোগ কাটিয়ে উঠতে শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়, দরকার সকলের সহযোগিতা। আমরা সকলেই সচেতন হলেই এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারব।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য