সাবেক সচিব সা’দত হুসাইনের ইন্তেকাল
নিউজ ডেস্ক : সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও পিএসসির সাবেক চেয়ারম্যান সা’দত হুসাইন আর নেই। বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা গেছেন। সা’দত হুসাইনের বয়স হয়েছিল ৭৩ বছর।
তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। কিডনির জটিলতাসহ নানা সমস্যায় ভুগছিলেন তিনি। গত ১০ দিন ধরে নিবিড় পরিচর্যায় (আইসিইউ) ছিলেন বলে তার পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।











