,

স্কুলগুলোকে কৃষকদের সহায়তার আদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে ধান কাটার শ্রমিক সংকটে বিপদে পড়া কৃষকদের সহায়তার পাশাপাশি প্রয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণ ব্যবহারের সুযোগ করে দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আদেশ জারি করেছে।

মঙ্গলবার বিভিন্ন অঞ্চলের পরিচালক ও উপপরিচালক, জেলা ও উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা, কলেজ অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এ বিষয়ে আদেশ জারি করে নির্দেশনা দিয়েছে মাউশি।

আদেশে বলা হয়, করোনাভাইরাস রোগের প্রাদুর্ভাবজনিত বৈশ্বিক মহামারির প্রভাব বাংলাদেশেও পড়েছে। প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে করোনাভাইরাস সংক্রমণের বিরূপ প্রভাব বিবেচনায় নিয়ে ইতিমধ্যে আগামী তিন বছরের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন।

এ বছর বোরো ধানের যে বাম্পার ফলন হয়েছে, তা যেন সঠিক সময়ে কৃষকের ঘরে উঠে তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং এ বিষয়ে অন্যান্য অনেকের মতো শিক্ষক-শিক্ষার্থীদেরও কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

উদ্ভূত পরিস্থিতিতে দেশের যেসব অঞ্চলে বোরো ধান আহরণের ক্ষেত্রে কৃষকদের সহায়তা করা প্রয়োজন সেসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কৃষকদের প্রয়োজনীয় সাহায্য করার অনুরোধ করা হলো।

প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অন্যান্য শিক্ষক এবং দায়িত্ববোধ সম্পন্ন ও প্রশিক্ষণপ্রাপ্ত (স্কাউটস, রোভার স্কাউটস ইত্যাদি) শিক্ষার্থীদের নিয়ে তাদের প্রতিষ্ঠান সংলগ্ন এলাকার কৃষকদের সহায়তায় এগিয়ে যাওয়ার অনুরোধ করেছে মাউশি।

প্রয়োজনে কৃষকদেরকে তাদের প্রতিষ্ঠান প্রাঙ্গণ ব্যবহার করার সুযোগ করে দেবেন। অন্য এলাকা থেকে যেসব শ্রমিক হাওর অঞ্চলে গিয়ে ধান কাটবেন, তাদের থাকার জন্য সেসব এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

শ্রমিকরা শুধু বিদ্যালয়ে রাত্রি যাপনই নয়, চাইলে স্কুল মাঠে ধান মাড়াইয়ের কাজও করতে পারবেন বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ জানিয়েছেন।

বৃহত্তর সিলেট, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ এবং নেত্রকোনা জেলার হাওর অঞ্চলের বোরো ধান কাটার মৌসুম ইতিমধ্যে শুরু হয়েছে। কিন্তু গণপরিবহন বন্ধ থাকায় এবং কোভিড-১৯ এর সংক্রমণ এড়াতে বেশির ভাগ মানুষ ঘরে অবস্থান করায় শ্রমিক সংকটে বিপাকে পড়েছেন অনেকেই।

এমন পরিস্থিতিতে প্রশাসনের হস্তক্ষেপে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকদের ধান কাটতে হাওর এলাকায় পাঠানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা