,

আরও ৩ দিন বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

news-image

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন এলাকায় বিজলী চমকানোসহ দমকা হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী তিন তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বিজলী চমকানোসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ২৬ মিলিমিটার। এছাড়া চট্টগ্রামে ২০ মিলিমিটার, খুলনায় ১৬ মিলিমিটার ও কুতুবদিয়ায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

আগামী ৭২ ঘণ্টা অর্থাৎ তিন দিন দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য