,

নতুন প্রজাতির সাপের সন্ধান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অরুণাচলে নতুন প্রজাতির এক সাপের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। অরুণাচলের টাইগার রিসার্ভের গভীর জঙ্গলে সন্ধান পাওয়া এই সাপটির নাম রাখা হয়েছে ত্রিমেরিসুরুস সালাজার। ইংরেজি ঔপন্যাসিক জে. কে. রাওলিংয়ের লেখা বিখ্যাত কিশোর উপন্যাস ‘হ্যারি পটার’ এর অন্যতম চরিত্র সালাজার স্লিথেরিনে’র নাম থেকে নেয়া হয়েছে এই নামটি।

সবুজ পিট ভাইপারস সাপের বংশের এই সাপটির মাথা ও শরীরে ইটের লাল বা কমলা রঙের স্ট্রাইপ রয়েছে। এর ডিএনএ পরীক্ষা করে দেখা গিয়েছে এটি সাপের একটি একেবারে নতুন প্রজাতি। ভারতে ২২ ধরনের সবুজ পিট ভাইপার্সের একটি এটি।

আন্তর্জাতিক সায়েন্স জার্নাল জুসিস্টেমেটিক অ্যান্ড ইভোলিউশানের গবেষক জিশান এস মির্জা, হর্ষল ভোঁশলে, পুষ্কর ফানসালাকার, মন্দার সাওয়ান্ত, গৌরাঙ্গ গোওয়ান্দে এবং হর্ষিল পাটেল এই সাপের দুটি আলাদা আলাদা নমুনা খুঁজে পেয়েছেন।

তারা জানিয়েছেন, অরুণাচলের এই জঙ্গল থেকে পাওয়া নানা ধরনের সাপের প্রজাতির বিভিন্ন তথ্য তারা নথিভুক্ত করার কাজ শুরু করেছেন। কাজ চলছে, শীঘ্রই এই সাপগুলিকে চিহ্নিত করার কাজ শুরু হবে।

তারা মনে করেন, উত্তরপূর্ব ভারতের এই বিস্তীর্ণ বনভূমিকে এখনও ঠিক ভাবে আবিষ্কার করা হয়নি। এখানে বিভিন্ন ধরনের অজানা জীব-সরীসৃপের খোঁজ মেলা সম্ভব।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা