,

ইমরান খানের করোনা পরীক্ষা

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করে বাড়ি ফিরেই করোনার উপসর্গ দেখা দিয়েছিল দেশটির ইধি ফাউন্ডেশনের ফয়জল ইধির দেহে। গত ১৫ এপ্রিলের ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেন ফয়জল ইধি। আর তারপরেই করোনা পজিটিভ ধরা পড়ে তার দেহে।

স্বাভাবিকভাবেই ইমরান খানের করোনাভাইরাসের পরীক্ষা এবং কোয়ারান্টাইন প্রয়োজনীয় হয়ে পড়ে। ইমরান খানের করোনা পরীক্ষার রিপোর্ট ২৪ ঘণ্টার মধ্যেই পাওয়া যাবে। খবর এনডিটিভির

এর আগে ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালের সিইও ফয়জল সুলতান সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর কোভিড-১৯ পরীক্ষা করা হবে।

সুলতান বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের করোনাভাইরাসের পরীক্ষা করা হবে যাতে সকলেই জানতে পারেন তিনি তার দেশের একজন সচেতন নাগরিক। আমরা সমস্ত নিয়মই পালন করব। নিয়ম অনুযায়ী করোনাভাইরাস সংক্রামিত কোনও ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ করলে সেই ব্যক্তিকে সেলফ আইসোলেশনে থাকতে হবে।

এর আগে ফয়জল ইধির পুত্রে সাদ স্থানীয় এক সংবাদপত্রকে জানান, ১৫ এপ্রিল ইসলামাবাদে ইমরান খানের সঙ্গে এক বৈঠকে উপস্থিত ছিলেন তার বাবা। ওই সভা শেষের কিছুক্ষণ পর থেকেই বাবার শরীরে করোনার উপসর্গ দেখা দিতে থাকে।

পাকিস্তানে মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জন মানুষের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ওই দেশে এখন মৃতের সংখ্যা ১৯২, আর সংক্রামিতের সংখ্যা প্রায় ১০ হাজারের কাছাকাছি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য