,

করোনায় মৃত্যু ১ লাখ ৭৭ হাজার ছাড়াল

news-image

অনলাইন ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পৌনে ৯টা পর্যন্ত সারাবিশ্বে ২৫ লাখ ৬৩ হাজার ৩৮৪ জন করোনাআক্রান্ত হয়েছেন। আর এ মহামারিতে মৃত্যু হয়েছে এক লাখ ৭৭ হাজার ৪১৫ জনের।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লাখ ৮১ হাজার ৪৭৭ জন মানুষ।

করোনা সংক্রমণে শীর্ষ ১০ দেশ হচ্ছে- যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, চীন, তুরস্ক, ইরান ও রাশিয়া।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে। বুধবার পর্যন্ত দেশটিতে ৮ লাখ ২৪ হাজার ৪৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়েছেন ৭৫ হাজার ২৮৯ জন।

এই ভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত স্পেনে ২ লাখ ৪ হাজার ১৭৮ জন এবং মারা গেছেন ২১ হাজার ২৮২ জন। এখন পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছেন ৮২ হাজার ৫১৪ জন। তবে মৃতের সংখ্যার দিক দিয়ে তৃতীয় স্পেনে।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ইতালিতে ১ লাখ ৮৩ হাজার ৯৫৭ জন এবং মারা গেছেন ২৪ হাজার ৬৪৮ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ৫১ হাজার ৬০০ মানুষ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য