,

সেই বাড়ি মালিক গ্রেপ্তার

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর পান্থপথে এক মাসের ভাড়া বকেয়া থাকায় ভাড়াটিয়াকে মারধর করে বের করে দেওয়া বাড়িওয়ালা নুর আক্তার শম্পাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাতে র‌্যাব-২ এর একটি দল ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। শম্পার বিরুদ্ধে ভাড়াটিয়াকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর কলাবাগ থানায় মামলা হয়েছিল।

র‍্যাব-২ এর কর্মকর্তা মেজর এইচ এম পারভেজ আরেফিন জানান, মামলা হওয়ার পর ওই আসামিকে র‌্যাব নজরদারি করছিল। এরপর ধানমণ্ডি এলাকায় তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গত রোববার রাতে ৫৮/৭ নম্বর পান্থপথ এলাকার দ্বিতীয় তলায় ভাড়াটিয়ার একমাসের ভাড়া বাকি থাকায় দুই মাসের নবজাতক শিশুসহ ৩ সন্তান ও তার বাবা-মাকে মারধর করে বাসা থেকে তাড়িয়ে দেন বাড়ি মালিক শম্পা। উল্টো তিনি থানায় অভিযোগ করেন ভাড়াটে তাকে মারধর করেছে।

পরে পুলিশ তদন্ত করে আসল রহস্য বের করে। এরপরও ওই রাতে র‍্যাব-পুলিশের সদস্যরা মানবিক বিবেচনায় শম্পার কাছে ভাড়াটিয়াকে বাসায় রাখার অনুরোধ জানিয়েছিল। পরে ভাড়াটিয়া তার বিরুদ্ধে মামলা করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য