,

ক্রিকেটে ‘নিষিদ্ধ’ জাভেদ ওমর

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ছেড়েছেন ১১ বছর হয়েছে। তবু ক্রিকেটের সঙ্গেই ছিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। তবে ভবিষ্যতে আর কখনই বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা হবে না তার।

বেলিমকে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো পদে দায়িত্ব না দেওয়ার জন্য জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি। তার বিরুদ্ধে দলের তথ্য পাচারের অভিযোগ উঠেছে।

সোমবার ক্রিকেট ভিত্তিক নিউজ পোর্টাল ক্রিকবাজের বরাত দিয়ে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জাভেদ ওমরকে বাংলাদেশ নারী দলের সর্বশেষ দুই সিরিজে ম্যানেজারের দায়িত্ব দিয়েছিল বিসিবি। আর চলতি বছর অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে তার বিরুদ্ধে দলের তথ্য পাচারের বিষয়ে সন্দেহজনক কার্যকলাপের দৃষ্টিগোচর হয় আইসিসির। কিন্তু তিনি বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ছিলেন বলেই আইসিসি তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেয়নি।

নাম প্রকাশ না করা শর্তে এক বিসিবি অফিসিয়াল বলেছে, ‘হ্যাঁ, আইসিসি আমাদের অবহিত করেছে বিষয়টি এবং তাকে ভবিষ্যতে কোনো ইভেন্টে না রাখার ব্যাপারে জানিয়েছে। সত্যি কথা বলতে এটা খুবই হতাশাজনক।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য