,

ছুটি শেষে দুই সপ্তাহের মধ্যে এসএসসির ফল

news-image

নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের কারণে ঘোষিত ছুটি শেষে অফিস খোলার দুই সপ্তাহের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন মঙ্গলবার (২১ এপ্রিল) শিক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে একথা জানিয়েছেন।

ভিডিও কনফারেন্সে সচিব বলেন, অফিস খোলার দুই সপ্তাহের মধ্যে এসএসসির ফল ঘোষণা করা হবে। বোর্ডগুলো প্রস্তুতি নিচ্ছে, ছুটি শেষে অফিস খোলার পরপরই তারা বাকি কাজ শেষ করবে।

চলতি বছরের ৩ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নেয়।

সাধারণত পরীক্ষা শেষ হওয়ায় ৬০ দিনের মধ্যে ফল ঘোষণা করা হয়। তবে এবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ১৮ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ফলাফল প্রকাশের কাজে বাধা সৃষ্টি হয়।

গণপরিবহন বন্ধ থাকায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে উত্তরপত্র মূল্যায়ন করে যাবতীয় কাগজপত্র বোর্ডে পৌঁছাতে পারছেন না শিক্ষকরা।

ছুটির কারণে গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য