,

ত্রাণ বিতরণে কোনো বৈষম্য করা চলবে না : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে ত্রাণ বিতরণের নামে কোনো ধরনের বৈষম্য করা চলবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় চাল চোরদের ক্ষমা নেই বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার সকালে তার সরকারি বাসভবন থেকে এক ব্রিফিংয়ে সেতুমন্ত্রী এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘ত্রাণ বিতরণের নামে কোনো ধরনের বৈষম্য করা চলবে না। দলমত নির্বিশেষে সবাইকে এই কার্যক্রম পরিচালনা করতে হবে।’

ত্রাণ বিতরণে বাধা দেওয়া হচ্ছে বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এ অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তাদের এ অভিযোগের কোনো তথ্য প্রমাণ নেই।’

তিনি আরও বলেন, ‘বিএনপিকে নিষ্ক্রিয় করার জন্য তারা নিজেরাই যথেষ্ট, তাদের নেতিবাচক রাজনীতির জন্য আজ তাদের এই পরিণতি।’

করোনার এই দুর্যোগকালে সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা ও পরীক্ষিত নেতৃত্বে জাতি আজ ঐক্যবদ্ধ বলেও দাবি করেন ওবায়দুল কাদের। এ সময় প্রধানমন্ত্রীর নির্দেশে তৃণমূল পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য